• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৩২ নম্বরের ভবনের পানি নিষ্কাশন শেষ, চলে গেছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০
অ+
অ-
৩২ নম্বরের ভবনের পানি নিষ্কাশন শেষ, চলে গেছে ফায়ার সার্ভিস

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি নিষ্কাশনের কাজ শেষ করে চলে গেছে ফায়ার সার্ভিস। তবে সেখানে কিছু পাওয়া গেছে কি না সেবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি বাহিনীটি।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) সেচের কাজ শেষ করে দুপুর ১টা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের ডাকা হয়েছিল পানি নিষ্কাশনের জন্য। পানি নিষ্কাশনের কাজ শেষে ফায়ার সার্ভিস সেখান থেকে চলে আসছে। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই।

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনে বেজমেন্টের পানি সরানো হচ্ছে
৩২ নম্বরের বাড়ি নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভ

বিজ্ঞাপন

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পানি নিষ্কাশনের কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, সেখানে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না। হয়ত পরে ফায়ার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হতে পারে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বেজমেন্টের প্রথম তলার পানি নিষ্কাশনের কাজ শেষ। দ্বিতীয় তলায় অল্প কিছু পানি জমে আছে। সেখানকার একটি জায়গায় পানিতে নেমে সেচের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক। তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ। তবে কিছু না পেয়ে পরে উঠে যান।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বর গিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারা দেখতে এসেছেন আসলে বেজমেন্ট কি আছে। পানি সেচের পর দৃশ্যমান কিছু না দেখায় তাদের মধ্যে অনেকে চলে গেছে। দেখতে আসা কয়েকদিনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আজ ফেসবুকে খবর শুনে এখানে এসেছিলেন। পরে পানি সেচের পর তেমন কিছু না থাকায় তারা চলে যাচ্ছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জনতার ফোন যায়, সেই ফোন পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসেন এবং বেসমেন্টের পানি নিষ্কাশন করেন।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ

বেবিচক–ফায়ার সার্ভিস সমঝোতাবিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ