• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সিগন্যাল দিলেও থামেনি প্রাইভেটকার, সিটের নিচে ১৯৬ বোতল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪
অ+
অ-
সিগন্যাল দিলেও থামেনি প্রাইভেটকার, সিটের নিচে ১৯৬ বোতল ফেনসিডিল

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব-৭।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর এলাকার মৃত হাজী নুর সোবাহানের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও একই থানায় উত্তর সোনাপাহাড় এলাকার জহির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩১)।

আরও পড়ুন

সিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার
সাড়ে ১৬ হাজার ‘গায়েবি’ মামলা প্রত্যাহার হচ্ছে : আসিফ নজরুল

বিজ্ঞাপন

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রাম নগরের দিকে নিয়ে আসছে। গোপন এ সংবাদের ভিত্তিতে সোমবার চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাব। এ সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাইফুল ইসলাম ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেটকারের ড্রাইভারের সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএমএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরর‌্যাবঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী