• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সৌ‌দির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪
অ+
অ-
সৌ‌দির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার বাংলাদেশের

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। রাষ্ট্রদূত সৌ‌দির স‌ঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রিয়া‌দে সৌ‌দির বাণিজ্যমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ হয়।

রাষ্ট্রদূত সৌদি বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা এবং শুভকামনা জানান।

আলোচনার সময় মন্ত্রী বাংলাদেশের প্রতি দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে সৌদি যুবরাজও বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করতে আগ্রহী আয়ারল্যান্ড
শ্রমিকদের অকল্যাণ হয় এমন কোনো বিষয় সংশোধিত শ্রম আইনে থাকবে না
বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি -রপ্তানি পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন। তিনি রাষ্ট্রদূতকে সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত করতে, তাদের সাথে বিস্তারিত আলোচনা করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাধা ও সুযোগসমূহ চিহ্নিত করতে নির্দেশনা দেন। বিশেষভাবে সামুদ্রিক ও কৃষিজাত পণ্য খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

দেলোয়ার হোসেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিং এর একটি কপি সৌদি বাণিজ্য মন্ত্রীর নিকট হস্তান্তর করেন। মন্ত্রী উদ্যোগটির প্রশংসা করেন। তিনি জানান যে, তার মন্ত্রণালয় এটি নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করবে এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কীভাবে এটিকে বাস্তবায়ন করা যায় তা নিয়ে তা নিয়ে উভয় পক্ষ একসঙ্গে  কাজ করতে পারে বলে মতামত দেন। 

বিজ্ঞাপন

মন্ত্রী রাষ্ট্রদূতকে সৌদি বিজনেস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার এবং বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ এবং চাহিদা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করতে অনুরোধ করেন।তিনি বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের যে কোনো অর্থনৈতিক বা বাণিজ্য সংক্রান্ত সমস্যার সমাধানে তার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সুযোগ উন্মোচনের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে। 

এনআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরববাংলাদেশরাষ্ট্রদূত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু