• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় কফি হাউজে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২
অ+
অ-
কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় কফি হাউজে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড কালো ধোয়া চারদিকে ছড়িয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

dhakapost

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো.শাহজাহান বলেন, আজ রাত ৮টা ২০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, রাজধানীর কারওয়ান বাজারের ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন