• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যস্ত সড়কে জ্বলছে আগুন, যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩
অ+
অ-
চট্টগ্রামে ব্যস্ত সড়কে জ্বলছে আগুন, যানচলাচল বন্ধ

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে হঠাৎ আগুন জ্বলে উঠেছে। পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। আগুনের কারণে নগরীর ষোলশহর থেকে ২ নং গেইটমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও আগুন নেভাতে পারেনি।

এদিকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন বলেও কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাসলাইন বন্ধ করে দিচ্ছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে মাটি খুঁড়ে সংস্কার করা হবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি। তবে কত সময় লাগবে সে বিষয়ে তিনি এখনই কিছু জানাতে পারেননি।

আরএমএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার