• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সভায় ডিএমপি কমিশনার

সুযোগ সন্ধানীরা যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫
অ+
অ-
সুযোগ সন্ধানীরা যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীরা যেন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে এবারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হচ্ছে। সুযোগ সন্ধানীরা যেন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়াতে হবে। 

আরও পড়ুন

মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে লোডশেডিং
মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে জড়ো হচ্ছে মানুষ

বিজ্ঞাপন

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহায়তা করবে ডিএমপি।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন