• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬
অ+
অ-
ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতে নারী ও শিশুসহ ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা নোয়াখালীর ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বন্দর থানার আনন্দবাজারে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ২০ জন হলেন- মানজুরুল হক (৫০), ইউনুছ (২৫), তৈয়ব (৩২), ফারুক (২৫), সেলিম (২২), গনি ইসলাম (২২), রশিদা বেগম (২৪), পারভীন বেগম (২৩), আছিয়া (২০), নূর কাইয়ুম (১৮) এবং বিভিন্ন বয়সী ১০টি শিশু।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, ‘ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আনন্দবাজার এলাকায় একদল শিশুসহ নারী-পুরুষের সন্দেহজনক অবস্থান দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে আমরা গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বলে স্বীকার করে। তারা প্রথমে কক্সবাজারের উখিয়ায় এবং পরবর্তী সময়ে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গতকাল (রোববার) দালালের মাধ্যমে তারা ভাসানচর থেকে পালিয়ে আসে। সমুদ্রপথে ট্রলারে করে এনে গত রাত ৯টার দিকে তাদের আনন্দবাজার এলাকায় সাগরপাড়ে নামিয়ে দিয়ে ট্রলারটি চলে যায় বলে রোহিঙ্গারা আমাদের জানিয়েছে। আমরা তাদের আবার ভাসানচরে ফেরত পাঠানোর চেষ্টা করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের আমরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠাচ্ছি।’

আরএমএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী