• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ডিসি সম্মেলনে আসিফ নজরুল

মেধাবী ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে ফ্যাসিস্টরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫
অ+
অ-
মেধাবী ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে ফ্যাসিস্টরা

দেশের সবচেয়ে মেধাবীরাই সাধারণত প্রশাসন ক্যাডারে আসেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্টরা দেশের সর্বোচ্চ মেধাবী ডিসিদের (জেলা প্রশাসক) জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে। আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলোকে যেন জনগণের নিপীড়নে কাজে না লাগায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন। রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফ্যাসিজম জনগণকে অত্যাচার-নির্যাতন করার জন্য এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ব্যবহার করেছে।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়
এখনো উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র, আড়াই লাখ গুলি
স্বৈরশাসক শেখ হাসিনার ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যদি তাদের (ডিসি) ভালোভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনা এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য যদি আমরা তাদের কাজে লাগাতে পারি, তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। মনে করি সেইটুকু মানসিকতাও ওনাদের আছে।

আগামী দিনে নির্বাচিত সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, আমরা আশা করব আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক, কোনদিনই যেন আমাদের প্রশাসন ক্যাডারের অসীম সম্ভাবনাগুলোকে জনগণের নিপীড়নে কাজে না লাগায়। আমাদের সংবিধানে যেমনটা বলা হয়েছে, জনগণের সেবা করার কাজে যেন তাদের লাগানো হয়।

টিআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলা প্রশাসকআসিফ নজরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’