পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
কমিশনগুলো হলো— নারীবিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।
এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
এসএইচআর/এআইএস
