• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪
অ+
অ-
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শারমিন (৩৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত শনিবার সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে শারমিন নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা যান। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন

কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৪ জন জাতীয় বার্নে
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১

বিজ্ঞাপন

এর আগে সুমন মিয়া আইসিইউতে মারা যান। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তার আগে শিউলি আক্তার নামের একজনও মারা যায়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বর্তমানে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে সোয়ায়েদের দেহের ২৭ শতাংশ, মনির হোসেনের ২০ শতাংশ, মাহাদীর ১০ শতাংশ, ছাকিনের ১৪ শতাংশ, সোহেলের ১০ শতাংশ, সুরাইয়ার ৯ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভারের আশুলিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

বিজ্ঞাপন

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু