• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সচিব শূন্য সাত মন্ত্রণালয়-বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫
অ+
অ-
সচিব শূন্য সাত মন্ত্রণালয়-বিভাগ

সেতু, আইএমইডি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ সাত দপ্তরে সচিব নেই। সচিব না থাকায় এসব দপ্তরের কাজ রুটিন দায়িত্বে চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন অবসরে যান ৩১ ডিসেম্বর। এরপর থেকে রুটিন দায়িত্বে রয়েছেন আইএমইডির মহাপরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৫) ড. সিতারা বেগম। রুটিন দায়িত্ব পালন করলেও আর্থিক বা ক্রয় সংক্রান্ত কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ড. সিতারা বেগমের। ফলে বর্তমানে ৭৬টি ফার্ম প্রকল্পের সমাপ্ত ও প্রভাব মূল্যায়ন কাজ করতে গিয়ে নানা জটিলতায় পড়েছে বিভাগটি।

আরও পড়ুন

২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি
চলতি বছরেই যুদ্ধের অবসান চান জেলেনস্কি
যদি ব্যবস্থা না নেয় অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারাব : ফখরুল

জানা গেছে, শুধু আইএমইডি নয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগেরও সচিব নেই। বর্তমানে রুটিন দায়িত্ব পালন করছেন এই বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী। সেতু বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েও সচিব নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিবেরা রুটিন দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারজনপ্রশাসনমন্ত্রীজনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’