• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দুর্নীতি করে অবসরে গেলেও ছাড় পাবেন না সরকারি কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩
অ+
অ-
দুর্নীতি করে অবসরে গেলেও ছাড় পাবেন না সরকারি কর্মকর্তারা

যেসব সরকারি কর্মকর্তা দুর্নীতি করে অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদকে মামলা দেওয়া হচ্ছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, যারা অবসরে চলে গেছেন, কিন্তু সার্ভিসে অনেকের নামে কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অবসরে যাওয়া মানেই যে মুক্তি তা নয়। এই অপরাধের সঙ্গে যারা জড়িত অবসরে যাওয়ার পরও ফলোআপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না।

আরও পড়ুন

আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২১ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বিজ্ঞাপন

তিনি বলেন, যাদের দুর্নীতি থাকবে তাদের পুরো কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠিপত্র চলে গেছে।

এখন যারা অতিরিক্ত সচিব-সচিব রয়েছেন, তাদের কারো কারো বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বিভিন্ন অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেও বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত আসছে কি না— এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব বলেন, সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন, আইনের বাইরে থেকে অতিরঞ্জন হিসেবে যে কাজগুলো করেছেন, তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। চাকরি বিধির অধীনে যার যে সাজা তারাও পাবে। 

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়দুর্নীতিদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন