• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭
অ+
অ-
দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী— ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
খিলগাঁওয়ে স-মিলে আগুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, স'মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়। 

প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী সময়ে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কি-না, এ বিষয়ে এখনি কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তারা। 

বিজ্ঞাপন

আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ও খিলগাঁও মডেল কলেজের অপজিটে টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই আগুন ছড়িয়ে টুটুলের ওয়ার্কশপসহ মোট ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে আটটি ওয়ার্কশপ ও একটি স-মিল। আগুনের সময় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে থাকা বিভিন্ন ধরনের মালামাল আগুনের কারণে বিস্ফোরিত হয়।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য