বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে অন্তবর্তী সরকারের স্থানীয় সংস্কার কমিশন৷ 

সম্প্রতি স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশে এসব তথ্য জানানো হয়েছে৷  

সুপারিশে বলা হয়েছে- স্থানীয় সরকারের সকল কার্যক্রম, পরিবীক্ষণ, মূল্যায়ন, আর্থিক অডিট, পারফরমেন্স অডিট ও কমপ্লায়ন্স অডিট পরিচালনার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠন করতে হবে৷ 

সুপারিশে স্থানীয় সরকার বিভাগে বর্তমানে কার্যরত পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তরকে অধিকতর শক্তিশালী করে একটি পুনর্গঠিত একটি নতুন অধিদপ্তর গঠন করার সুপারিশ করা হয়েছে৷ এই অধিদপ্তরে পেশাদার আমলার সাথে আর্থিক নিরীক্ষা, পারফরমেন্স অডিট, কমপ্লায়েন্স অডিট, মনিটরিং ও প্রকল্প কর্ম মূল্যায়নের দক্ষতা সম্পন্ন পেশাজীবী নিয়োগ করা হবে।

ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল প্রতিষ্ঠানের কাজকর্ম এ অধিদপ্তরের আওতাধীন হবে।

স্থানীয় সরকার কমিশন ও স্থানীয় সরকার বিভাগ এ অধিদপ্তরের প্রয়োজনীয় আইন কানুনের খসড়া তৈরি করবে।

বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক স্থানীয় সরকার এবং ডেপুটি কমিশনার অফিসের সাথে সংযুক্ত উপপরিচালক স্থানীয় সরকারের পদসমূহ বিলুপ্ত হবে। একজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তার অধীনে অনুন্য ১০ জনের একটি সংগঠন উপরে বিবৃত অধিদপ্তরের অধীনে প্রতিটি জেলায় কাজ করবে।

এ অধিদপ্তর সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয় ব্যয় ও সেবা কর্মের উপর প্রতিবছর একটি প্রতিবেদন প্রকাশ করবে।

এমএম/এমএসএ