• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চট্টগ্রামে পোশাক কারখানার আগুনে ক্ষতি ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭
অ+
অ-
চট্টগ্রামে পোশাক কারখানার আগুনে ক্ষতি ৫০ লাখ টাকা

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে একটি পোশাক কারখানায় লাগা আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। বাহিনীটি বলেছে, কারখানা থেকে ফায়ার কর্মীরা অন্তত এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিস থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এবালন গার্মেন্টস নামে পোশাক কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আরও পড়ুন

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
খিলগাঁওয়ের গ্যারেজপট্টি এখন ধ্বংসস্তূপ, পুড়ে ছাই ২৪ গাড়ি

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হতো। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে যায়।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চারতলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে কারখানার ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এমআর/এমএর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর