• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. কক্সবাজার

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪
অ+
অ-
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। 

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। 

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী।

আরও পড়ুন

আতঙ্কে বনশ্রীবাসী, ‘২০ বছরেও এমন ঘটনা দেখিনি’
আওয়ামী দোসরদের কাছে প্রচুর টাকা, তারা সেগুলো ব্যবহার করছে
রাজধানীতে রাতভর যেসব ঘটনা ঘটলো

ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।   

বিজ্ঞাপন

এমএসি/এনএফ/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইএসপিআরহামলাআজকের ব্রেকিং নিউজবিমানবাহিনীবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান