• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
কনফারেন্সে জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ সাশ্রয়ে আপাতত অটোরিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
অ+
অ-
বিদ্যুৎ সাশ্রয়ে আপাতত অটোরিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে না

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ে আপাতত ব্যাটারিচালিত রিকশার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এটা এখন একটি গণপরিবহন হয়ে উঠেছে, তাছাড়া ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে একটি বিশাল জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে থাকে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মহাখালীর ব্র‍্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ দুই খাতে বেশি খরচ হয়। তার মধ্যে একটি হলো সেচ, আরেকটি হলো কুলিং লোড। সেচের মাধ্যমে যেহেতু কৃষিকাজ সম্পন্ন হয়ে থাকে, খাদ্যসংকট যাতে না হয় তাই আমরা তাতে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।

আরও পড়ুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজন উন্মুক্ত প্রতিযোগিতা : উপদেষ্টা
আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি : ফাওজুল কবির
চুক্তি নিয়ে আদানির সঙ্গে পুনরায় আলোচনা করা হবে

বিজ্ঞাপন

তিনি বলেন, এসির ব্যবহার বেড়ে যাওয়ায় যে কুলিং লোড বা বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তা চাইলে সাশ্রয় করা সম্ভব। আমরা যদি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে ব্যবহার করি, তাহলে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সাশ্রয় হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, এসি ব্যবহারের এই নির্দেশনাটি আমরা পর্যবেক্ষণ করবো। যে এলাকায় দেখা যাবে যে কুলিং লোড বেশি ব্যবহৃত হবে, অর্থাৎ ফিডারে বেশি চাপ দেখা যাবে, আমরা সে এলাকায় লোডশেডিং করবো এবং এবারের লোডশেডিংয়ে শহর এবং গ্রামকে সমানভাবে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ শহরে যে পরিমাণ লোডশেডিং দেওয়া হবে, গ্রামেও একই পরিমাণ লোডশেডিং দেওয়া হবে।

কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে চেয়ারম্যান জালাল আহমেদ, জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম, জ্বালানি বিশেষজ্ঞ ড.ইজাজ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ওএফএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়মুহাম্মদ ফাওজুল কবির খানঅন্তর্বর্তীকালীন সরকারবিদ্যুৎলোডশেডিংঢাকা সিটিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান