• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ওয়ারীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮
অ+
অ-
ওয়ারীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু কায়সার ভুবন (৩২) নামে এক জুতা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বনগ্রাম দিলিপ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ব্যবসায়ী বংশালের আলু বাজার পুকুরপাড় এলাকার আবু সায়েমের ছেলে।

আহত ভুবনের বাবা আবু সায়েম জানান, আমার ছেলে জুতার ব্যবসা করে। আজ সন্ধ্যার পর রিকশায় করে বনগ্রামের দিলিপ মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার গতি রোধ করে। এসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা জোরপূর্বক নিতে চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। পরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে দুই হাতে পিঠে ও বাম পায়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারী নিহত
নিয়মিত ছিনতাই হয় রাজধানী ঢাকার ২৫ স্পটে
মুহুর্মুহু গুলি আর ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা দিলেন সেই ব্যবসায়ী

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওয়ারী থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হয়। আহত ওই ব্যক্তির বাবা জানায়, ছিনতাইকারীরা তার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইরাজধানীর খবরঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা