• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
বইমেলায় উপদেষ্টা রিজওয়ানা

শ্রমিকরা নয়, পাহাড় কাটলে আসামি হবেন মালিকরা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৩
অ+
অ-
শ্রমিকরা নয়, পাহাড় কাটলে আসামি হবেন মালিকরা 

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্টগ্রামে আর পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটলে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হবে না। মালিকের বিরুদ্ধে মামলা করতে হবে। আইনের মুখোমুখি করতে হবে। তখন আর কেউ পাহাড় কাটবে না। পাহাড় যদি না থাকে তাহলে চট্টগ্রামের পরিচয় কি থাকে। কেউ যদি পাহাড় কাটেন তাহলে তা জেলা প্রশাসককে জানাবেন। তিনি কাজ না করলে সিটি করপোরেশনের মেয়রকে জানাতে বলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আয়োজিত বইমেলায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,  এই আয়োজন চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বইমেলার এই ২৬ দিনের প্রতিটি আয়োজনে আমাদের নিজস্ব শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গর্বের। বাইরের কোনো শিল্পী নয়, আমাদের সিটি কর্পোরেশনের শিক্ষার্থীরাই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপস্থাপন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে। এ ধরনের আয়োজন তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

‘মানুষের মাথায় এটা দিতে হবে যে হর্ন বাজানো খুবই ক্ষতিকর ও বেআইনি’
জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা করা হচ্ছে
শালবন ফেরাতে নির্ধারণ করা হচ্ছে মধুপুর শালবনের সীমানা

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মাননা স্মারক পদক পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পদক পাওয়া অধ্যাপক ইমরান বিন  ইউনুস, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সম্মাননা পাওয়া মরহুম বদিউল আলম চৌধুরীর মেয়ে নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। 

বইমেলায় এবার চসিকের পক্ষ থেকে একুশে সম্মাননা পেয়েছেন- ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সঙ্গীতে নকীব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম ও ক্রীড়ায় তামিম ইকবাল খানকে। 

এছাড়া সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমু। 

বিজ্ঞাপন

চসিক জানায়, চট্টগ্রামের অমর একুশে বইমেলার পর্দা বুধবার আনুষ্ঠানিকভাবে নামলেও পাঠকরা বই কিনতে পারবেন আরও দুদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত।

এমআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জলবায়ু মন্ত্রণালয়সৈয়দা রিজওয়ানা হাসানএকুশে বইমেলাচট্টগ্রামের খবরচট্টগ্রাম সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর