• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. যশোর
জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান

কেউ রোগীদের ফ্রি হেলিকপ্টার সুবিধা দিলে সহযোগিতা করবে বেবিচক 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৫, ২১:০৪
অ+
অ-
কেউ রোগীদের ফ্রি হেলিকপ্টার সুবিধা দিলে সহযোগিতা করবে বেবিচক 

আইনের মধ্যে থেকে কেউ রোগীদের জন্য ফ্রি হেলিকপ্টার সুবিধার উদ্যোগ নিলে সিভিল এভিয়েশন সব ধরনের সহযোগিতা করা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) যশোরের পুলেরহাট আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রোগীদের জন্য ফ্রি হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে এই পরিষেবা চালু করা হয়।

আরও পড়ুন

রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

বিজ্ঞাপন

মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করেছে, তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন বেল ৫০৫ হেলিকপ্টারের মাধ্যমে এই সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বিশাল অগ্রগতি। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। কিন্তু এমন মহৎ উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ খুব সহজে এই সেবা পাবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একই সঙ্গে, বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে। এটি দেশের সার্বিক এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/এমএইচএন/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী