• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এমপিওভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৫, ১৬:৩১
অ+
অ-
এমপিওভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ কর্তৃক ‘নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান’ কর্মসূচি পালন করা হয়।

স্মারকলিপিতে সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা বলেন, নন এমপিও (বেতনবিহীন) প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় দুই দশক বা তারও বেশী সময় বেতনহীন অবস্থায় থাকায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এসব বেতনহীন প্রতিষ্ঠান বেতনভুক্ত করা রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। বর্তমান সরকারকে সমর্থন করে ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংহতি জানানো হয়েছে। গত ৬ মাসে একদিনের জন্যও মাঠের কর্মসূচি দিয়ে সরকারকে বিব্রত করা হয়নি।

আরও পড়ুন

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান
সড়কে সব দুর্ঘটনায় জন্য গাড়ি চালক-হেলপার দায়ী নয়
লবণ শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে  দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে আপনার (প্রধান উপদেষ্টা) বরাবরে দেশের নন এমপিও শিক্ষকরা স্মারকলিপি দেওয়া হলে আপনার দপ্তর হতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে একটি চিঠি  পাঠানো হয়। কিন্তু দুঃখের বিষয় শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এরপর একই দাবিতে ফেব্রুয়ারিতে সব জেলা সদরে মানববন্ধন আয়োজন করা হয় এবং আবারও সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে আপনার দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করেছি তবু কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি।

তিনি বলেন, সব প্রচেষ্টার পরেও কোনো ফলাফল না পাওয়ায় আমরা সারা দেশের নন এমপিও শিক্ষকরা  ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিওর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করি। কিন্তু তবুও শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সাড়া পাইনি।

তিনি বলেন, আমাদের এক দফা দাবি, দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। বিগত সময়ে সবচেয়ে বেশী অবহেলার শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা এখন সময়ের শ্রেষ্ঠতম দাবি বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ওএফএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিপ্রেসক্লাবমানববন্ধনরাজধানীর খবরঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’