• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আইন সংশোধনের পরই সীমানা নির্ধারণে কাজ শুরু করবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ মার্চ ২০২৫, ১৮:৪৮
অ+
অ-
আইন সংশোধনের পরই সীমানা নির্ধারণে কাজ শুরু করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০০৮ সাল থেকে ১৩০টি আসনের সীমানায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখণ্ডতাকেও আমলে নেওয়া হয়নি। অনেক উপজেলার বাসিন্দা এভাবেই পেয়েছেন অন্য উপজেলায় সংসদ সদস্য। ফলে সংসদ সদস্যকে পেতে যেতে হয় এক উপজেলায়, আর প্রশাসনিক কাজে যেতে হয় আরেক উপজেলায়। এ বিষয়গুলোকে সামনে রেখেই এবারের সীমানা নির্ধারণ কাজে হাত দেবে ইসি।

আরও পড়ুন

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে
আমরা স্বচ্ছ-সুন্দর ভোট উৎসব করতে চাই : ইসি সানাউল্লাহ
ইসির ভাবনায় নেই স্থানীয় সরকার, ম্যান্ডেট সংসদ-রাষ্ট্রপতি নির্বাচন

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের পরিকল্পনা বলতে, জনসাধারণ যে দরখাস্তগুলো করছেন সেগুলো একটা প্রসেসে নিষ্পত্তি করতে হবে। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে আইন, বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান যে আইনটা আছে, সেটাতে সংশোধন আনতে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আইনের যে ক্লারিক্যাল মিস্টেক, সেটাতে এক-এর জায়গায় দুই হয়ে গেছে। এটা কারেকশন হলে পরে বিষয়টি ওপেন হয়ে যাবে। এতে ডিলিমিটেশনের ক্ষেত্রে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এগুলো করার সুযোগ আসবে।

এসআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনজাতীয় সংসদনির্বাচনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা