• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সূতিভোলা খাল দখলমুক্ত করতে ৯ মার্চ থেকে ডিএনসিসির অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ মার্চ ২০২৫, ২১:০৬
অ+
অ-
সূতিভোলা খাল দখলমুক্ত করতে ৯ মার্চ থেকে ডিএনসিসির অভিযান

আগামী ৯ মার্চ থেকে সাতারকুল-ভাটারা এলাকায় সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে আজ ডিএনসিসির ফেসবুক পেজ থেকে এক পোস্ট করে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ উল্লেখ করেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে এগুলো বন্ধে রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আগামী সপ্তাহে আমরা ৯ মার্চ ভাটারা সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করব।

জানা গেছে,  ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। ৬টি খালের মধ্যে রয়েছে ডিএনসিসি এলাকার ৪টি খাল- বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি। অন্যদিকে ডিএসসিসি এলাকার ২টি খাল মান্ডা ও কালুনগর রয়েছে। খাল সংস্কার কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ, খাল পরিষ্কার, পাড় সংরক্ষণসহ ব্লু নেটওয়ার্ক নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

এএসএস/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান