• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পুলিশের ওপর হামলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৪ মার্চ ২০২৫, ০৭:৩৫
অ+
অ-
পুলিশের ওপর হামলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের আইনশৃঙ্খলা বিরোধী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (এডহক কমিটি) সভাপতি ও অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মতিউর রহমান শেখ এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। 

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ অন্যান্য স্থানে পুলিশ বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আইনশৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হয়।   

সোমবার (৩ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে তারা বলেন, পুলিশ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। 

পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধ চিহ্নিত ও দমন করে সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। 

বিজ্ঞাপন

তবে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল, ক্ষমতা লিপ্সু, অসৎ, অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।  

কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি অযাচিতভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। 

এতে জনমনে অশান্তি, হতাশা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। পুলিশ বাহিনী এসব ঘটনা পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করে অন্তবর্তীকালীন সরকারের আদর্শ, লক্ষ্য বাস্তবায়নের নিরলস কাজ করে যাচ্ছে। বহু শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। 

বিজ্ঞাপন

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক