• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৪ মার্চ ২০২৫, ২১:২৭
অ+
অ-
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানী নিউমার্কেটের এলিফ্যান্ট রোডে রাস্তা পারাপার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় টেইলার্স ব্যবসায়ী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. রফিকুল ইসলাম জানান, নিহত পেশায় টেইলার্স ব্যবসায়ী। বিকেলের দিকে সুবস্তু টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

মালিবাগে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীতে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরে পলাশপাড়া গ্রামে। বর্তমানে হাজারীবাগের জিগাতলা তল্লাবাগ রোড এলাকার ৩০৭ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ