• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৬ মার্চ ২০২৫, ০৭:৪৯
অ+
অ-
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান

‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নির্মাণ’ প্রকল্পের নথি গায়েব করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পরিচালনাকালে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র চাওয়া হয়। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে, প্রকল্পটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেও তা বাস্তবায়নের দায়িত্বে ছিল এলজিইডি। 

এলজিইডি থেকে তথ্য সংগ্রহ এবং প্রকল্পের রেকর্ডপত্রের সঠিকতা যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

আরও পড়ুন

দুর্নীতির মামলা থেকে মোহামেডানের সাবেক পরিচালক লোকমানের অব্যাহতি
ফার্স্ট লিড সিকিউরিটিজের ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলীর আয়কর নথি জব্দ

বিজ্ঞাপন

এছাড়া বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ ভাতা ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

দুদক টিম সরেজমিন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের তালিকা ও বাজেটের বরাদ্দপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। দ্বৈবচয়নের ভিত্তিতে বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী এবং রিসোর্স পার্সনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদেরকে বাজেটের থেকে কম ভাতা/সম্মানী প্রদান করা হয়েছে। 

এছাড়া ভুয়া বিল ও ভাউচার তৈরি করে প্রশিক্ষণের টাকা আত্মসাতসহ অন্যান্য অভিযোগের সত্যতা রয়েছে বলে প্রাথমিক যাচাইয়ে প্রতীয়মান হয়েছে। 

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতিমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি