• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

টেকনাফ থেকে ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ ২০২৫, ১৭:৫৩
অ+
অ-
টেকনাফ থেকে ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশগ্রহণ করে। অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

আইএসপিআর আরও জানায়, তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার