• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ ২০২৫, ২১:০০
অ+
অ-
চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা : পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে দুজন নিহতের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেছেন, গণপিটুনির ঘটনায় অনেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বলছেন। কিন্তু প্রাথমিক তদন্তে জানা গেছে, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের কারণে খুন হন নেজাম ও সালেক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসপি সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন তারা সাতটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেখানে গিয়ে ব্যবসায়ীদের অস্ত্র প্রদর্শন করেছিলেন। তারা চাঁদার জন্য নিয়মিত সেখানে যেতেন বলে পুলিশ তথ্য-প্রমাণ পেয়েছে। চার থেকে পাঁচ দিন আগেও তারা সেখানে গিয়ে এক ইউপি সদস্যের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন। যে কারণে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই’
এনআইডি সেবা বন্ধের হুঁশিয়ারি ইসি কর্মকর্তাদের
বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বের হওয়ার আহ্বান তুর্কের

বিজ্ঞাপন

তিনি বলেন, সাতকানিয়ায় মারা গেছে নেজাম এবং ছালেক। ছালেকের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, তার মধ্যে দুটি হত্যা। এ ছাড়া চুরি ও বিস্ফোরক আইনেও মামলা আছে। নেজামের বিরুদ্ধেও মামলা রয়েছে। তাদের গতিবিধি যদি আমরা পর্যবেক্ষণ করি, বিগত তিন মাসে ওই এলাকায় তারা বিভিন্ন কাজে গিয়েছেন অন্তত ৮ বার। ঘটনার দিন তারা ৭টি সিএনজিচালিত অটোরিকশা যোগে গিয়েছিলেন। ওখানে যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন।

তিনি আরও বলেন, নেজাম ঘটনার দিন অস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি খুন হওয়ার পরে যে অস্ত্রটি পেয়েছি, সেটি সিএমপির কোতোয়ালী থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। গুলি করতে করতে অস্ত্রের গুলি শেষ হয়ে গিয়েছিল। পুলিশের লুট হওয়া অস্ত্র কীভাবে তাদের কাছে গেল, বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। এগুলো আমাদেরকে খুঁজতে হচ্ছে। এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, নিহত নেজাম উদ্দিনের মরদেহের পাশেই পিস্তলটি পাওয়া গেছে। ৯ এমএম মডেলের পিস্তলটি একেবারে অত্যাধুনিক এবং প্রাণঘাতী। তরাস নামে ব্রাজিলে তৈরি পিস্তলটি সেমি অটোমেটিক। এটি থেকে একটানা সর্বোচ্চ ১৭ রাউন্ড পর্যন্ত গুলিবর্ষণ করা যায়। পিস্তলটি নগর পুলিশ কর্মকর্তারা ব্যবহার করতেন। গত বছরের ৫ আগস্ট এটি লুট হয়ে যায়।

বিজ্ঞাপন

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশচট্টগ্রামের খবরমরদেহ উদ্ধারমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু