• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ১৪:০৯
অ+
অ-
হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।

বিজ্ঞাপন

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।

তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে।

বিজ্ঞাপন

মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ জট পড়ে সড়কে।

এর আগে আজ (শুক্রবার) সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ : পুলিশ সদর দপ্তর
উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

বার্তায় আরও বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এমএসি/টিআই/এমএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকার খবররাজধানীর খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক