বিজ্ঞাপন

আমেরিকা ভ্রমণে যাচ্ছেন ইসি সানাউল্লাহ

আমেরিকা ভ্রমণে যাচ্ছেন ইসি সানাউল্লাহ

ব্যক্তিগত কারণে আমেরিকা যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ব্যক্তিগত কারণে ১৫ দিনের জন্য আমেরিকা যাচ্ছেন। আগামী ২ মে থেকে ১৬ মে পর্যন্ত মোট ১৫ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন তিনি।

আদেশে ইসি আরও জানায়, আমেরিকা ভ্রমণের সব খরচ নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। এ সফরে তার স্ত্রী শাহিদা চৌধুরী সঙ্গে থাকবেন। এ ছাড়া ভ্রমণকালীন সময়ের জন্য তার অনুপস্থিতি বাংলাদেশের বাইরে ছুটি হিসেবে বিবেচিত হবে।

এসআর/এসএসএইচ