• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ধূমপান ইস্যুতে তরুণী লাঞ্ছনা

উপদেষ্টা বলছেন অভিযুক্ত রিংকু গ্রেপ্তার, পুলিশ বলছে হেফাজতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৫, ১৪:৪৫
অ+
অ-
উপদেষ্টা বলছেন অভিযুক্ত রিংকু গ্রেপ্তার, পুলিশ বলছে হেফাজতে

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (৯ মার্চ) দিবাগত রাত থেকে শোনা গেলেও মুখে কুলুপ এঁটেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

গতরাত থেকে আজ (সোমবার) দুপুর পর্যন্ত ডিএমপির একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও বিষয়টি নিয়ে কেউ নিশ্চিত করেননি। দুপুর ২টার দিকে ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, ডিসি তেজগাঁওয়ের সঙ্গে কথা বলার জন্য, ডিসি বলেন, মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে কথা বলার জন্য। ওসি জানান, ‘সেনসিটিভ’ ইস্যু কথা বলতে বারণ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের নম্বরেও যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

সর্বশেষ তরুণী লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তারের তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকু গ্রেপ্তার
বনানীর অবরোধের প্রভাবে অন্য সড়কেও তীব্র যানজট, চরম ভোগান্তি

সোমবার (১১ মার্চ) এক ফেসবুক পোস্টে ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার উল্লেখ না করে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকা পোস্টকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা রিংকুকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছি।

বিজ্ঞাপন

জেইউ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরআলোচিত খবরডিএমপিমোস্তফা সরয়ার ফারুকী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক