• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নিপীড়নবিরোধী পদযাত্রায় সংঘর্ষ : সহকারী পুলিশ কমিশনার আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ১৭:৫৪
অ+
অ-
নিপীড়নবিরোধী পদযাত্রায় সংঘর্ষ : সহকারী পুলিশ কমিশনার আহত

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের মারধরে পুলিশের এক সহকারী কমিশনার আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। আহত কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, হাতাহাতিতে আহত পুলিশ
স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা
১০ মিনিটের জন্য বন্ধ ছিল মেট্রোরেল, শিডিউলে জটিলতা

সরেজমিনে দেখা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী— বিকেল সাড়ে তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে স্মারকলিপি দিতে পদযাত্রা শুরু করেন অর্ধশতাধিক বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মী। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি ও ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে। এ সময় আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে রমনা জোনের এসি আব্দুল্লাহ আল মামুনের উপর চড়াও হন কয়েকজন। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি এবং লাথি দিতেও দেখা গেছে। অবশ্য, পরে পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচজনকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য যেতে দেওয়া হয়।

অন্যদিকে, পুলিশকে মারধর ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের রমনা জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মীর আসাদুজ্জামান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন আহত হয়েছেন। তাকে বেশ মারধর করা হয়েছে। তার পরিহিত গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশসংঘর্ষঢাকা সিটিমুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক