• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশে গ্যাজপ্রমের কার্যক্রমের ধারাবাহিকতা চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ২১:১০
অ+
অ-
বাংলাদেশে গ্যাজপ্রমের কার্যক্রমের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

২০১২ সাল থেকে গ্যাজপ্রম বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্যাস অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৩ সালে গ্যাজপ্রম ভোলায় নতুন পাঁচটি কূপ চিহ্নিত করে, যেখানে আরও অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা গ্যাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে। বৈঠকে সাধারণ বাণিজ্য সহযোগিতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, রাশিয়া বন্ধুপ্রতিম সম্পর্কের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৩০ হাজার টন এমওপি (এমওপি) সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, বাংলাদেশিদের জন্য রাশিয়ায় কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ বাড়ছে। ফলে এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাশিয়ান ভিসার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধোত্তর সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশিয়াগ্যাসমুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র