• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫, ২০:২৮
অ+
অ-
লি‌বিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

লি‌বিয়া থে‌কে ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আজ বুধবার (১২ মার্চ) দে‌শের উদ্দেশ্যে প্রত‌্যাবর্তন করা হ‌য়ে‌ছে। প্রত্যাবাসিতদের আগামীকাল বৃহস্প‌তিবার (১৩ মার্চ) ভো‌রে ঢাকায় পৌঁছানোর কথা র‌য়ে‌ছে।  

বিজ্ঞাপন

এ ছাড়া, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হ‌বে।

ত্রিপোলির বাংলা‌দেশ দূতাবাস জানায়, ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন।

এ ছাড়া, তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড২২২ ফ্লাইটযোগে ১৩ মার্চ আনুমানিক ভোর ৩টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আমি প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে হবে’
লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ত্রিপোলি থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদেরকে দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদেরকে লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান।

তিনি প্রত্যাবাসিত অভিবাসীদের ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্ররোচনা ও প্রতারণায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে গমন না করার জন্য অনুরোধ জানান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিশেষ করে দূতাবাস থেকে গত জুলাই ২০২৩ থেকে অদ্যাবধি মোট ৪ হাজার ৪০৫ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। 

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিবিয়াপররাষ্ট্র মন্ত্রণালয়ঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী