• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫, ২০:৪৯
অ+
অ-
সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে (পিআইবি) সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এর পাশাপাশি পিআইবিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করছে। তিনি পিআইবির উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা পিআইবির কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার পর উপদেষ্টা পিআইবিতে জুলাই শহিদ সাংবাদিক কর্নারের উদ্বোধন করেন।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তথ্য মন্ত্রণালয়সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির