• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বেসরকারি স্কুলে জুলাই আহতদের স্বজনদের জন্য আসন সংরক্ষণের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ২০:২৮
অ+
অ-
বেসরকারি স্কুলে জুলাই আহতদের স্বজনদের জন্য আসন সংরক্ষণের নির্দেশ

সরকারির মতো বেসরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত থাকবে। গতকাল বুধবার এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে আসন সংরক্ষিত থাকবে। আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে।

আরও পড়ুন

গভর্নিং বডির সদস্যদের সিটিং এলাউন্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের না
চলতি সপ্তাহে আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ছাড়

বিজ্ঞাপন

ভর্তির জন্য অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের পাওয়া না গেলে লটারির মাধ্যমে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি এ বিষয়ক প্রথম আদেশে শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখতে নির্দেশনা দিয়েছিল। পরে ৩ মার্চ ওই আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শুধু ২০২৫ শিক্ষাবর্ষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত রাখতে বলেছিল।

এনএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষাভর্তি পরীক্ষাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা