বিজ্ঞাপন

বাংলাদেশি দুই এনজিওকে জাপানের ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান

বাংলাদেশি দুই এনজিওকে জাপানের ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান

গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় দুই প্রকল্পের জন্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা সহায়তা করছে জাপান সরকার। বাংলাদেশি দুটি বেসকারি সংস্থাকে (এনজিও) এই অনুদান দেওয়া হচ্ছে।

রোববার (১৬ মার্চ) ঢাকার জাপান দূতাবাসে দুই এনজিও-এর কর্মকর্তাদের সঙ্গে অনুদান সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

জাপান দূতাবাস জানায়, জাপান সরকার দুটি বাংলাদেশি এনজিও, মেডগ্লোবাল ইনকর্পোরেটেড এবং প্রশিক্ষণ সহায়তা ও গ্রামীণ উন্নয়ন বেসরকারি সংস্থাকে (তারাঙ্গো) ১ লাখ ৩৫ হাজার ২৩৭ মার্কিন ডলার অনুদান প্রদান করছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৩ লাখ দাঁড়ায়।

dhakapost

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুবিধা এবং চিকিৎসা সরঞ্জামের উন্নতির প্রকল্পের জন্য মেডগ্লোবাল ইনকর্পোরেটেডকে ৫৭ হাজার ৮৩৫ মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মেডগ্লোবাল ইনকর্পোরেটেড বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে স্থিতিস্থাপকতা তৈরির জন্য জরুরি প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য কর্মসূচি প্রদান করে।

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় একটি কমিউনিটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য প্রশিক্ষণ সহায়তা ও গ্রামীণ উন্নয়ন বেসরকারি সংস্থাকে (তারাঙ্গো) ৭৭ হাজার ৪০২ মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, হস্তশিল্প, নারী উদ্যোক্তা উন্নয়ন, সঞ্চয় এবং ক্ষুদ্রঋণ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রচারে তারাঙ্গো অবদান রাখছে।

এনআই/জেডএস