• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫, ১৬:৩৪
অ+
অ-
সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই

কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ওমরাহ ভিসা জটিলতা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এটা আমাদের সরকারের নলেজে এসেছে। আমরা তো এটা বারবার অস্বীকার করে আসছি যে আমাদের এখানে পারসিকিউশন অব মাইনোরিটি নিয়ে (সংখ্যালঘু নির্যাতন) বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। কিছু কিছু মাজারেও হামলার ঘটনা ঘটছে, ভাঙচুর হচ্ছে। আমরা অত্যন্ত সিরিয়াস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি।

আরও পড়ুন

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর : পররাষ্ট্র উপদেষ্টা
মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং
মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা যদি সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী শনাক্ত করতে পারি, তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করবো।

খালিদ হোসেন আরও বলেন, আমাদের কাছে পরিসংখ্যানও আছে, আমরা কতজনকে ধরেছি। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে সেটা জানিয়ে দেব। আমরা অত্যন্ত সচেতন রয়েছি।

এমএম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশআ ফ ম খালিদ হোসেনযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়