• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
নৌ পরিবহন উপদেষ্টা

যাত্রী নিরাপত্তায় দূরপাল্লার লঞ্চে থাকবে সশস্ত্র আনসার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫, ১৭:৪৯
অ+
অ-
যাত্রী নিরাপত্তায় দূরপাল্লার লঞ্চে থাকবে সশস্ত্র আনসার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌপথের যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আসন্ন ঈদে দেশের বিভিন্ন নৌপথে জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আয়োজিত এক সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সভায় উপদেষ্টা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দূরপাল্লার লঞ্চগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে। নৌপুলিশ, কোস্ট গার্ড, এবং বাংলাদেশ নৌবাহিনীকে নৌপথের বিশেষ অপরাধপ্রবণ জায়গাগুলোতে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহনগুলোকে ফেরি ও যাত্রীবাহী জাহাজে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সম্মানিত যাত্রী ও যানবাহনগুলোকে প্রয়োজনে ০২২২৩৩৬২৭৭৯ ও ০১৪০৪৪৪৩৭০৭ নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা নৌদুর্ঘটনা রোধকল্পে ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন, দিনে-রাতে সার্বক্ষণিক বাল্কহেড (বালুবাহী) চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, সদরঘাট বা অন্যান্য ঘাটে যাদের ইজারা দেওয়া হয়েছে তারা যাত্রীদের কোনোরূপ হয়রানি করতে পারবেন না, কোনো অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না। বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদারকি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব জলযানের ফিটনেস নেই তাদের অবিলম্বে ফিটনেস সনদ গ্রহণের আহ্বান জানান উপদেষ্টা। এ বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন উপদেষ্টা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
বাংলাদেশ সরকারের বিবৃতি শেয়ার করল ফ্রান্স দূতাবাস

উপদেষ্টা আরও বলেন, আসন্ন ঈদযাত্রায় নৌপথে নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী বহন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জরিমানার পাশাপাশি ক্ষেত্রবিশেষ অভিযুক্ত লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। 

লঞ্চের অনুমোদিত ভাড়ার একটি চার্ট টাঙিয়ে রাখার জন্য বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে নির্দেশনা দেন উপদেষ্টা। 

সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএইচআর/এমএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরএম সাখাওয়াত হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং