• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫, ১৯:০২
অ+
অ-
সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ

তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। সেজন্য, ডিএফপির প্রকাশনার মান বৃদ্ধি, প্রামাণ্যচিত্র নির্মাণ ও ডিএফপির সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের তিনি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি, আইন-বিধি মেনে সব দপ্তর ও সংস্থার কাজের গতি বাড়ানোর তাগিদ দেন।

সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের শুরুতে তিনি তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) যান এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপদেষ্টা ডিএফপির শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার ও ফিল্ম ল্যাব পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।

আরও পড়ুন

প্রতিদিন দুই বার করে মশার ওষুধ ছিটানোর নির্দেশ চসিক মেয়রের
রোগের ধরণে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা

বিজ্ঞাপন

এরপর উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপদেষ্টা মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং অধিদপ্তরের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদফতর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা দপ্তর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহফুজ আলমতথ্য মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে

তথ্য প্রতিমন্ত্রীমাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে