• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি আরব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫, ১৯:১৪
অ+
অ-
ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি আরব

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টসহ সৌদি ওমরাহ কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য জানান।

ওমরাহযাত্রীদের টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, টিকিট সংগ্রহকারী কোনও ওমরাহযাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক টাকা ফেরত প্রদান করছে বাংলাদেশ বিমান। সৌদিয়াসহ অন্যান্য এয়ারলাইন্সকেও একইভাবে ভিসা জটিলতায় ওমরাহ পালনে অসমর্থ যাত্রীদেরকে টিকিটের টাকা ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব
ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি
মসজিদুল হারামে একদিনে ৫ লাখ ওমরা পালনকারীর আগমন

বিজ্ঞাপন

ড. খালিদ জানান, সৌদি সরকারের হজ ও উমরাহ মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরাহ কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছে। এই কোম্পানিগুলোর অনুকূলে প্রতিবছর ওমরাহযাত্রীর কোটা নির্ধারিত থাকে। এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে এ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরাহ এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে।

ড. খালিদ আরও বলেন, বাংলাদেশের ওমরাহ যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না— এ বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকার সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তী সময়ে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকার সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতকে ডিও পত্র প্রেরণ করা হয়।

উপদেষ্টা বলেন, বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীরা যেন রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারে সেই লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ হজ কাউন্সিলর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, হজ, ওমরাহসহ ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি।

এ সময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ মজুমদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরবভিসাঢাকা সিটিওমরাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা