• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ০০:৫৩
অ+
অ-
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

আরও পড়ুন

এবার রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
মাগুরার সেই শিশুর ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান
বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ

ওসি জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাংচুর এবং পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ওসি, ইন্সপেক্টর তদন্তসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পরে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি।

এমএসি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরপুলিশধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ