• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১৭:৫২
অ+
অ-
ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর

নির্বাচন কমিশনকে (ইসি) ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে ইসিকে এ তথ্য দিবে সংস্থাটি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।  

এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআর -এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত হয়েছে ডাটাগুলো নির্বাচন কমিশনে থাকবে। 

এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর কোনো কষ্ট করতে হবে না। কেননা, আমরা ডাটা দেব ওই ডাটার সঙ্গে মিলে গেলেই বুঝবো রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের  সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্টে আমাদের এনআইডিটি ইউজ করে। যদি এনআইডি আমরা ক্লিন করতে পারি তাহলে রোহিঙ্গা শনাক্তে কনফরটেবল হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে তাদের কী শনাক্ত করা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেফিনেটলি। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গে আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। তারা আমাদের নাগরিক নয়। সুতরাং জানার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। যেহেতু বারবার আলোচনা হচ্ছে এই সিস্টেমে রোহিঙ্গারা রয়েছে। 

অনেক বাংলাদেশি ত্রাণের আশায় রোহিঙ্গা হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি, তাদের বিষয়ে কী হবে? এমন প্রশ্নে এনআইডি মহাপরিচালক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে উনারা জানিয়েছেন। সার্ভার কার কাছে থাকবে এখনো ঠিক হয়নি। উনাদের টেকনিক্যাল লোক অনেক অভিজ্ঞ। আমরাও আমাদের ডাটা অনেক সিকিউরডভাবে সংরক্ষণ করতে পারছি। এগুলো পরবর্তীতে ঠিক হবে।

বিজ্ঞাপন

এসআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনরোহিঙ্গাএনআইডি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি