• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সুন্দরবনে আগুন

রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ মার্চ ২০২৫, ২২:৫০
অ+
অ-
রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

সুন্দরবনে লাগা আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। শনিবার (২২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় আজ (শনিবার) দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।

অগ্নিনির্বাপণে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবকরা যুক্ত হন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চার পাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

সুন্দরবনে আগুন : কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস
সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন
২ মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু, স্বস্তি ফিরল জেলে পরিবারে

বিজ্ঞাপন

এতে বলা হয়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে। আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায় রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এসএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সুন্দরবনঅগ্নিকাণ্ডফায়ার সার্ভিসজলবায়ু মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪