• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫, ১৬:০৯
অ+
অ-
যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল
ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

আংশিক কর্মবিরতি : বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ!
মতিঝিল থেকেই যাত্রীতে ঠাসা মেট্রো, পরের স্টেশনগুলোতে দুর্ভোগ
মতিঝিল মেট্রো স্টেশনে ব্যাংকারের পকেট থেকে ২৫ হাজার ডলার উধাও

সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

বিজ্ঞাপন

দায়িত্বশীল আরও একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?

এমএইচএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’