• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সেনাপ্রধান

সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ১৮:০৪
অ+
অ-
সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। তিনি বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি। 

পোস্টে বলা হয়, আজ  ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি বরং কীভাবে সত্য ও সঠিক পথে ন্যায় সংগত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে।

সেনাপ্রধান বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। 

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

এমএসি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সেনাপ্রধানবাংলাদেশ সেনাবাহিনীঢাকা সিটিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

Google News
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ