• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গুলশানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ মার্চ ২০২৫, ০২:১১
অ+
অ-
গুলশানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে ডিশ ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার মূলহোতাসহ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, বুধবার (২৬ মার্চ) দুপুরে উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকি

গত ২০ মার্চ রাতে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে খুন হন সুমন মিয়া ওরফে টেলি সুমন। সুমনকে গুলি করে হত্যার পেছনে মহাখালী এলাকার ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছে তার পরিবার। ইন্টারনেট সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাদের। ওই ঘটনায় সুমনের স্ত্রী মৌসুমি আক্তার বাদী হয়ে পরদিন শুক্রবার গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় বলা হয়, সেভেন স্টার গ্রুপের রুবেল ও তার সহযোগীরা এর আগে একাধিকবার সুমনের ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং তাকে মারধরও করেছিল। ইন্টারনেট সংযোগের ব্যবসার দ্বন্দ্বের জের ধরেই সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেইউ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাবঅপরাধহত্যামামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার