• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ১৭:১৯
অ+
অ-
চট্টগ্রামে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে চুরি হওয়া নগদ ১১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গৃহকর্মী জান্নাতকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আহমদ নাসিমুল হুদা (৬৪) গত ১১ মার্চ সকাল ১০টার দিকে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে বাসার চাবি আত্মীয় হাসিনা সুলতানা (৭৮)-এর কাছে রেখে যান। গৃহকর্মী জান্নাত প্রতিদিন চাবি নিয়ে বাসায় প্রবেশ করতেন এবং কাজ শেষে চাবি ফেরত দিতেন।

২৩ মার্চ দুপুর ১টার দিকে ভারত থেকে ফিরে নাসিমুল হুদা দেখেন, তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং লকারে রাখা স্বর্ণালংকার ও নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মী জান্নাত আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন

ইফতারের পর কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
২৪ আর ৭১ নিয়ে বিতর্কে যাওয়া উচিত হবে না : চসিক মেয়র
পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখে ধরা খেলেন ২ যুবক

বিজ্ঞাপন

ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। ২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তার গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে, সে ধীরে ধীরে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

আরএমএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার