• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস করবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫, ০০:২১
অ+
অ-
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস করবে অস্ট্রেলিয়া

ঢাকায় একটি নতুন হোম অ্যাফেয়ার্স অফিস স্থাপনের ঘোষণা দি‌য়ে‌ছে অস্ট্রেলিয়া। আগামী ম‌াসগু‌লোতে এটি কর‌তে চায় দেশ‌টি। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞাপন

হাইকমিশন জানায়, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে আগামী ম‌াসগু‌লো‌তে ঢাকায় একটি নতুন হোম অ্যাফেয়ার্স অফিস স্থাপন কর‌বে অস্ট্রেলিয়া। এটি হ‌লে নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি করবে এবং অনিয়মিত অভিবাসন ও চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া
বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

বাংলাদেশের রাজধানীতে অবস্থিত এ অফিস অভিবাসন এবং সীমান্ত সম্পর্কিত বিষয়ে সহযোগিতা সহজতর করতে বাংলাদেশ সরকারের জন্য একটি কেন্দ্রীয় যোগাযোগ বিন্দু হিসেবেও কাজ করবে। যারা অস্ট্রেলিয়ায় বৈধ ও নিয়মিত অভিবাসনের চিন্তা করছেন, তাদের জন্য বিস্তৃত ভিসা তথ্য সেবা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য বাংলাদেশি অভিবাসীদের সহায়তা করবে এই অফিস।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া ভারত মহাসাগর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়াঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার