• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সৌদি-বাংলাদেশে একই দিনে ঈদ?

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৭:০১
অ+
অ-
সৌদি-বাংলাদেশে একই দিনে ঈদ?

স্বাভাবিকভাবে প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদ্যাপন করা হয়। তবে এবার ঘটতে পারে ব্যতিক্রম। এবার সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে একইদিনে পবিত্র ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ মার্চ রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। জ্যোতির্বিজ্ঞান তথ্য অনুযায়ী- চাঁদ তখন দিগন্তের ওপরে থাকবে এবং এটি সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (অর্থাৎ সূর্যাস্তের ১ ঘণ্টা ৪ মিনিট পরে) পশ্চিম আকাশে অস্ত যাবে।

চাঁদের উচ্চতা সূর্যাস্তের পর পর্যাপ্ত হলে খালি চোখে দেখা সম্ভব হয়। ঢাকায় ৩০ মার্চ চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা, যা সাধারণত খালি চোখে দেখার জন্য যথেষ্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওইদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তাই চাঁদ দেখা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানায়, ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা যাবে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর (যেমন- ফিজি, সামোয়া) সময় অঞ্চল অনুযায়ী সেখানে চাঁদ ২৯ মার্চ সন্ধ্যায় দেখা যাবে। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে। ফলে, প্রায় সারাবিশ্বে একই তারিখে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

চট্টগ্রামে প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান, প্রধান জামাত ৮টায়
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

সাধারণত সাউথ এশিয়ার দেশগুলো (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। কারণ এখানে চাঁদ দেখার সময় বেশকিছুটা পিছিয়ে থাকে। তবে এবার চাঁদের অবস্থান অনুকূল হওয়ায় বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোরও মধ্যপ্রাচ্যের সাথে একদিনে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। এটি একটি বিরল ঘটনা হতে পারে, কারণ সাধারণত একদিনের ব্যবধান থেকে যায়।

বিজ্ঞাপন

এবারের ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা যায়, চাঁদ খালি চোখে স্পষ্ট দেখা যাবে পৃথিবীর অধিকাংশ দেশেই এবং সারাবিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা অনেক বেশি।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরবাংলাদেশসৌদি আরব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ